বাড্ডায় কর্মচারীর ছুরিকাঘাতে মালিক খুন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৩
 
রাজধানীর বাড্ডায় দোকান কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন ওই দোকানের মালিক। আজ রবিবার বেলা ১২টার দিকে উত্তর বাড্ডার টেম্পু স্ট্যান্ডের কাছে নিপা ফার্মেসিতে এ ঘটনা ঘটে। 
 
ছুরিকাঘাতে আহত দোকান মালিক আবদুল আওয়ালকে (৫৩) স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর আশেপাশের মানুষ কর্মচারী ফখরুলকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে। 
 
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নেয়া তথ্যে জানা গেছে, কথা কাটাকাটির জের ধরে তার মালিককে উপর্যুপরি ছুরিকাঘাত করে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি।  
 
ইত্তেফাক/কেকে