মঠবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৫
 
পিরোজপুরের মঠবাড়িয়া দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রিপন কাজী (৪২) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার গুলিশাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারের সময় তার সঙ্গে বহনকৃত ব্যাগ থেকে একটি দেশীয় এলএমজি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, টর্চলাইট, মোবাইল ফোনসেট ও চার্জার উদ্ধার করা হয়।
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম. তারিকুল ইসলাম জানান, রিপনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা ও দস্যুতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান