আমির খানের ‘সিক্রেট’ ফাঁস করে দিল পরিচালক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১১
বলিউড সুপারস্টার আমির খানকে গত ১১ বছর ধরে চেনেন পরিচালক অদ্বৈত চন্দন। ‘তারে জমিন পর’, ‘ধোবিঘাট’-এর মতো ছবিতে আমিরের সঙ্গে যুক্তও ছিলেন তিনি।
 
আমিরের সিক্রেট নিয়ে অদ্বৈত বলেন, আমি যে সিক্রেটটা বলব সেটা জানতে পারলে আমির স্যার আমাকে মারতেও পারেন। আসলে যখন উনি ঘুমিয়ে পড়েন কেউ তাকে ডেকে তুলতে পারেন না। যাই হয়ে যাক না কেন, নিজে থেকে না উঠলে আমিরকে ডেকে তোলার ক্ষমতা কারও নেই।
 
সম্প্রতি মিড ডে কে দেওয়া এক সাক্ষাৎকারে এই গোপনতথ্য শেয়ার করেন ‘সিক্রেট সুপারস্টার’ পরিচালক অদ্বৈত। তবে শুটিং না থাকলে, ছবি রিলিজ না থাকলে বা ব্রেক নিলেই আমির এমন ভাবে ঘুমোন বলে নিশ্চিত করেছেন তিনি।
 
আমিরের এই ঘুমের জন্যই নাকি নিউ ইয়র্কে একবার সার্কাস দেখতে যেতে পারেননি শুটিং ইউনিট। 
 
অদ্বৈত জানিয়েছেন, খুব নামী একটি সার্কাসের শো-এ যেতে চেয়েছিলেন তারা। আমির রাজিও হয়েছিলেন। এক একটি টিকিটের দামই ৪০ থেকে ৫০ হাজার টাকা। টিকিট কেটেও সে বার আমিরকে ঘুম থেকে তোলা যায়নি বলে সার্কাসের শো পর্যন্ত মিস করতে হয়েছিল!
 
আমিরের পরের ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন। এতে আরো অভিনয় করছে দঙ্গল কন্যা জায়রা ওয়াসিম। মিড ডে।
 
ইত্তেফাক/রেজা