৩০টি মামলার পরোয়ানা নিয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
রবিবার বেলা ১১টার দিকে তিনি বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা আদালত চত্বরে উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হুদা পপন জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলকে অসংখ্য মামলায় জড়িয়েছে। তার মধ্যে ৩০টি মামলার তথ্য তারা পেয়েছেন। এ সব মামলার পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিলেন রুবেল। রবিবার বেলা ১১টার দিকে তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। ওই সময় তার পক্ষে ৮টি মামলায় জামিনের আবেদন জানানো হয়।
ইত্তেফাক/ইউবি
