চট্টগ্রামে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩১
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় ট্রাকচাপায় নজিবুর রহমান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
 
রবিবার দুপুরে বহদ্দারহাট-নতুনব্রিজ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নজিবুর বাকলিয়া এনএমএমজে ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বাকলিয়া থানা এলাকার আমির হোসেনের ছেলে।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন রাইজিংবিডিকে জানান, ট্রাকচাপায় গুরুতর আহত নজিবুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি