বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েছেন উসমান ডেম্বেলে।
শনিবার গেটাফের বিরুদ্ধে হওয়া ওই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে তিনি চারমাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।
বুরুসিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড পরিমাণ অর্থ ১৩৫.৫ মিলিয়ন ইউরো ব্যয় করে তাকে দলে ভিড়িয়েছেন বার্সা।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, ২০ বছর বয়সী এই ফরাসির বাম পায়ের উরুর পেশি ছিঁড়ে গেছে।
এই সপ্তাহেই ফিনল্যান্ডে ডেম্বেলের অস্ত্রোপচার করা হবে বলেও জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, ‘সে কমপক্ষে সাড়ে তিনমাস কিংবা চারমাসের জন্য দল থেকে ছিটকে গেছে।’
ইত্তেফাক/রেজা
