এমবিএ পাস ছিনতাইকারী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৫
 
সম্মানজনক এমবিএ ডিগ্রী নিয়েও ছিনতাইকে পেশা হিসেবে নিয়েছেন। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে। এই শিক্ষিত ছিনতাইকারী হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের সাদ্দাম কবির নামের এক যুবক। 
 
সম্প্রতি লেকটাউন এলাকা থেকে তিনি ধরা পড়েন। পুলিশ জানায়, এমবিএ করার পর তিনি একটি ব্যাংকে কর্মকর্তার চাকরি নেন। কিন্তু এক সময় নেশায় জড়িয়ে পড়েন। টাকা জোগাড় করতে তিনি চাকরি ছেড়ে ছিনতাইকে পেশা হিসেবে নেন।
 
একের পর এক ছিনতাই করে পুলিশের নাগালের বাইরে ছিলেন। সর্বশেষ একটি মোটরসাইকেল ছিনতাই করার পর তিনি পাকড়াও হলেন। এনডিটিভি
 
ইত্তেফাক/আনিসুর