নিলামে তোলা হচ্ছে জর্জ হ্যারিসনের সেতার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৯
যুক্তরাষ্ট্রে নিলামে উঠছে বিখ্যাত সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসনের একটি সেতার। আগামী ২৮ সেপ্টেম্বর এই সেতারটির জন্য বিডিং শুরু হবে ৫০ হাজার ডলার থেকে। বিটলস এর দ্বিতীয় ফিল্ম ‘হেল্প’ এর সেটে এই সেতারটি প্রথম আবিষ্কার করেন জর্জ হ্যারিসন। সেটা ছিল ১৯৬৫ সাল।
IMG0
জানা গেছে, এই ভারতীয় বাদ্যযন্ত্রটি কেনা হয়েছিল লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের একটি দোকান থেকে। বিটলস এর গান ‘নরওয়েজিয়ান উড’ রেকর্ড করার সময় এই সেতারটি ব্যবহার করেন জর্জ হ্যারিসন। এর মালিকও ছিলেন তিনি এবং এটি তিনি বহুদিন বাজিয়েওছেন। পরে তিনি যখন প্রথম স্ত্রী প্যাটি বয়েডের সঙ্গে বার্বেডোসে মধুচন্দ্রিমায় যান, সেখানে বয়েডের বন্ধু জর্জ ড্রামন্ডকে ওই সেতারটি উপহার দিয়ে দেন।
IMG1
বিটলসের ‘নরওয়েজিয়ান উড’ ছিল কোনো বাণিজ্যিক রেকর্ডিংয়ে একটি পশ্চিমা রক ব্যান্ডের প্রথম সেতার ব্যবহার। ১৯৬৫-র অক্টোবরে তা এক ক্ষণস্থায়ী ‘রাগা-রক’ যুগের জন্মও দিয়েছিল। তার পরের বছর তিনি বিখ্যাত সেতার মাইস্ত্রো রবিশঙ্করের কাছে সেতার বাজানো শিখতে ভারতে পাড়ি দেন।
 
ইত্তেফাক/সেতু