হেরেও পুরনো বন্ধুদের সঙ্গে উদযাপনে মরগান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৪
গত জানুয়ারিতেই ২৪ মিলিয়ন পাউন্ডে ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে এভারটনে পাড়ি জমিয়েছেন। সেই পুরনো ঠিকানা ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন পুরনো দলের বিপক্ষে খেলতে। রবিবার রাতে সেই ম্যাচে এভারটন ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে। সেকথা ভুলে মরগান শেনিডারলিন পুরনো সতীর্থদের সঙ্গে যোগ দিলেন উদযাপনে। সঙ্গে নিয়েছিলেন বাগদত্তাকে।
IMG0
বান্ধবীসহ উদযাপনে ছিলেন ম্যানইউর বর্তমান দুই ফুটবলার অ্যান্থনি মার্শাল ও মাত্তেও ডার্মেইন। মার্শালের সঙ্গে ছিলেন বান্ধবী মেলাইন দা ক্রুজ এবং ডার্মেইন নিয়ে এসেছিলেন স্ত্রী ফ্রান্সেসকাকে। পুরনো বন্ধু ও সতীর্থদের সঙ্গে সময় কাটানোর এই সুযোগটা মিস করতে চাননি মরগান। যে কারণে দলের অন্যদের সঙ্গে নিজ ক্লাবে ফিরে না গিয়ে রাতটা ওখানেই কাটান।
IMG1
ইত্তেফাক/কেআই