লালপুরে বিদেশি পিস্তলসহ আটক ১

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৬
 
নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রাম থেকে রবিবার বিকালে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ জিয়াউর রহমান (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। জিয়াউর ওই গ্রামের মৃত বরকত কবিরাজের ছেলে।
 
রাজশাহী র‌্যাব-৫ সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, অস্ত্র ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করলে জিয়াউর তার কাছে থাকা বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি বিক্রি করতে রাজি হন। জিয়াউরের কথা মত রবিবার বিকালে উপজেলার নবীনগর গোরস্থান এলাকায় সেগুলো কিনতে যান একজন র‌্যাব সদস্য।  এসময় পাশেই ওৎ পেতে থাকা র‌্যাব সদস্যরা তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করে।
 
রবিবার রাতে জিয়াউর রহমানকে লালপুর থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বহন এবং সংরক্ষণ আইনে মামলা দায়ের হয়েছে।
 
ইত্তেফাক/কেকে