মেক্সিকো সিটিতে রবিবার এক বিক্ষোভে হাজারো নারী অংশ নিয়েছে। এক তরুণীকে অপহরণ ও হত্যা মামলার ন্যায় বিচারের দাবিতে তারা এ বিক্ষোভ করে।
IMG0
রাতে একা বের হয়ে খুন হওয়ার ঘটনায় ১৯ বছর বয়সী মারা ক্যাসিলাকে দায়ী করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করে এক বিক্ষোভকারীর বহন করা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘মারা, এটা তোমার ভুল না।’ এর আগে, ক্যাসিলা নাইটক্লাব থেকে বেরিয়ে একটি প্রাইভেট গাড়িতে উঠে চলে যাওয়ার এক সপ্তাহ পর পার্শ্ববর্তী পুয়েব্লা রাজ্য থেকে শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়।
IMG1
প্রসিকিউটদের ভাষ্য, চালক তাকে অপহরণ করে একটি হোটেলে নিয়ে যায়। সেখানে বন্দি রেখে তার ওপর যৌন নির্যাতন চালায়। এক পর্যায়ে মারধর করে তাকে মেরে ফেলে। পরে, তার লাশ হোটেলের কাছের একটি এলাকায় ফেলে দেয়। বিক্ষোভকারীরা মেক্সিকো সিটির সেন্ট্রাল প্লাজা থেকে এটর্নি জেনারেলের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। এসময় নারীর প্রতি সহিসংতার বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার নিন্দা জানায় বিক্ষোভকারীরা। এএফপি।
ইত্তেফাক/সেতু
