রামগঞ্জে ৭ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২২
 
লক্ষ্মীপুরের রামগঞ্জে রবিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্ততিকালে সাত মামলার আসামি নাসির হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । তিনি চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
 
তার কাছ থেকে এলজি, দুই রাউন্ড গুলি, ২টি ছোরা উদ্ধার করা হয়েছে।
 
জানা যায়, উপজেলার ভাটিয়ালপুর গ্রামের মেহের আলী পাটোয়ারীর বাড়ির বাশঁঝাড়ে রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
 
খবর পেয়ে রামগঞ্জ থানার এসআই আশরাফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় নাসিরকে গ্রেফতার করে।
 
রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া বলেন, নাসিরের বিরুদ্ধে রামগঞ্জ, চাটখিল থানায় অপহরণ, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। তিনি পেশাগত ডাকাত।
 
ইত্তেফাক/ আরকেজি