রাজধানীর বনানী থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মাহমুদ ওরফে মিশু ওরফে হেলাল নামে এই ব্যক্তিকে বনানীর ‘মুসা ইন্টারন্যাশনাল’ নামে একটি ট্রাভেল এজেন্সি থেকে রবিবার রাত ৯টায় গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলার আসামি হেলাল ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক ছাত্র। তিনি বনানীর মুসা ইন্টারন্যাশনালে রিসিপশনিস্ট হিসাবে কর্মরত। অফিসে তার ড্রয়ার থেকে অনেক ধরনের সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত কাগজ পাওয়া গেছে। পরে তাকে নিয়ে ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদীতে তার বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
