ইউ এস বাংলা এয়ারে চেপে ওমানের মাসকাটে যখন আমরা বোর্ডিং নেবো তখনও আসেনি দৈনিক যুগান্তরের বিনোদন সম্পাদক এফআই দীপু। রাজধানীর ঐতিহাসিক যানজট বেড়েছে হঠাৎ বৃষ্টির কারণে। কণ্ঠশিল্পী আসিফ বোর্ডিং কাউন্টারে বসে আমাদের পাঠালেন, আমি আছি তোমরা ভেতরে যাও। শেষ পর্যন্ত ইউএসবাংলা বোর্ডিং এর শেষ প্যাসেঞ্জার ছিলেন এফআই দীপু।
কণ্ঠশিল্পী পড়শি ও তার মা, দেশের গুণী ক’জন মিউজিশিয়িান, অন্যদিকে বাউল কুদ্দুস বয়াতির ইমিগ্রেশন ফরমটি আমার কাছে এগিয়ে নিয়ে বললেন, একটু পূরণ করে দাওতো তানভীর। আমি যখন পূরণ করছি, অন্যপাশে আসিফকে ঘিরে জটলা তৈরি হয়েছে। ক্যাপ পরে নিজের চেহারা যতখানি সম্ভব ঢাকার চেষ্টা করেও তিনি ব্যর্থ। হয়তো লাগেজ ধরার জন্য লোক ডাকছেন তিনি। সেই এয়ারপোর্ট ভলেন্টিয়ার লাগেজ না ধরে সমানে শিল্পীর সাথে সেলফি তুলতে ব্যস্ত।
IMG0
অবশেষে এয়ারবাসে চড়ে খানিক স্বস্তি গোনা। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে লম্বা ৭ ঘণ্টার জার্নি। পেছনে বসে অনবরত কথা বলে চলেছে তরুণ মেধাবী কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও পড়শি। তারা দুজন ঢাকায় ফিরে কে কী করবে.. নেক্সট গান রিলিজ,মিউজিক ইন্ডাষ্ট্রির গল্প বলে যাচ্ছে।
এদিকে কেবিন ক্রু থেকে শুরু করে এয়ারবাসের সকলেই পায়ে হাঁটা পথে যেই আসিফের সীটকে ক্রস করছেন তখনই আসিফের সীটের কাছে গিয়ে ..অনেকটা কোলে চেপে মুখাকৃতি অন্যরকম করে সেলফি তুলতে ব্যস্ত। এয়ার বাসে উচ্চস্মরে চলছে..তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘দারুচিনি দীপের দেশে’। বিকেলের ফ্লাইট তাই খানিক ওড়ার পরেই আকাশটা কালো হয়ে গেলো। ওমানের মাসকাট শহরে বাঙালী শিল্পীদের সবচেয়ে বড় আসর হতে চলেছে। আমাদের আগে দিন ওখানে পৌঁছেছে বিদ্যা সিনহা মমি, অভিনেতা নীরব, আইরিন, বিপাশা কবিরসহ অনেকে। অন্যদিকে ১৩ সেপ্টেম্বর বিকেলে লন্ডন থেকে ওমানের মাসকটে আসবেন শাকিব খান।
IMG1
এভাবে অনেকটা নির্ঝঞ্ঝাটে পৌঁছালাম মাসকাট বিমানবন্দরে। পরদিন মাসকাটের আল কুরামের এমপি থিয়েটারে ওপেন এয়ার কনসার্ট। শাকিব খান মীম, নীরব-আইরিন, জন-বিপাশা কবির তাদের ড্যান্স পারফর্মেন্সের জন্য প্র্যাকটিস করছে প্রায় সারাটা দিন। বাংলাদেশী আয়োজক অনন্য মামুন ব্যস্ত সকলের তদারকিতে। খোলা অডিটরিয়ামে সাউন্ডচেক হলো যখন, তখন ৫২ ডিগ্রি তাপমাত্রা। পরে জানলাম মাসকাটে এখন চলছে শীতকাল। শীতকালেই যখন এই অবস্থা না জানি এপ্রিলে গরমে কি হবে। কিন্তু পায় ২০ হাজার দর্শক কি করে মাঝরাত অব্দি অনুষ্ঠান দেখবে। এ নিয়ে সবাই যখন চিন্তিত। তখন ওমানবাসী এক প্রবাসী বাঙালি জানালেন সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমবে। গ্রীন রুমে বাংলাদেশের প্রখ্যাত মেকআপ আর্টিস্ট তার সকল সরঞ্জামাদি নিয়ে সাজাচ্ছেন তারকাদের। শুধু আইরিনকে সাজাতেই যখন ১ ঘণ্টা শেষ তখন বাকি মেকআপ আর্টিস্টকেও তলব করা হলো। কলকাতা থেকে আগত আমার সহ উপস্থাপক পায়েল মুখার্জী। সবার আগে যথারীতি অনুষ্ঠান স্থলে হাজির কণ্ঠশিল্পী আসিফ আকবর।
সময়ানুবর্তীতে তিনি সবসময় এমন ব্যতিক্রম। চুপচাপ বসে থাকতে চাইলেও আশপাশের ভক্তরা আর চুপথাকতে দিচ্ছে কই! প্রায় ৪০ জন বাউন্সার নিয়েও গ্রীনরুমের ১৭ জন তারকাদের নিরাপত্তা দেবার ব্যবস্থা করেছেন। অনুষ্ঠানের মূল আয়োজক মোহাম্মদ তৌফিক পলাশ। আয়োজন প্রসঙ্গে বললেন,‘ এটা আমার প্রথম উদ্যোগ। আমি নিয়মিতভাবে ওমানবাসীকে একজোট করেই এরকম আয়োজন করতে চাই। এমনকি এখান থেকে জয়েন্ট ভেঞ্চারে কিছ কাজ করতে চাই। এবারে খুব অল্প সময়ের নোটিশে সকল তারকাই খুব দারুণ ভাবে কো অপারেট করেছেন। তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। ( চলবে )
ইত্তেফাক/রেজা
