মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০২
 
মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানির করবে সরকার। প্রতি টন চাল ৪৪২ মার্কিন ডলার দরে আমদানি করা হবে। সোমবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাকিদের এ তথ্য জানান।
 
প্রসঙ্গত, গত শনিবার চাল রফতানির চুক্তি করতে ঢাকায় আসে মিয়ানমারের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
 
খাদ্যমন্ত্রী বলেন, চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন লাগবে। এরপর চাল আমদানির জন্য এলসি খোলা হবে।
 
ইত্তেফাক/ইউবি