বাগমারায় সোমবার বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সালাম বাবু (৩৭) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা নরদাশ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার পারিলা গ্রামের কামাল মৃধার ছেলে।
নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, বাবু নিজ বাড়িতে নির্মাণাধীন প্রাচীরে সকালে পানি দেয়ার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে আহত হন।
পরে তাকে স্থানীয় হাটগাঙ্গোপাড়া ক্লিনিকে নেয়ার পথে মৃত্যু হয়।
ইত্তেফাক/ আরকেজি
