লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩২
 
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
 
নিহতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকরা এলাকার ইউসুফ জলিলের ছেলে মামুনুর রশিদ (২৫), চুয়াডাঙ্গার ডামুড্যা উপজেলার চুরুলিয়া এলাকার মিনহাজ শেখের ছেলে শরিফুল ইসলাম ও অজ্ঞাতনামা একজন।
 
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিল জানান, দুপুরে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস ও বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে  এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি