মধুখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩২

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদপুর র‌্যাব-৮ আভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটক মাদক ব্যবসায়ী নাম রতন সিংহ রায়।

কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে মধুখালী উপজেলার ভাটিকান্দি মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্র জানায়, রতন সিংহ মধুখালী থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল।

আটক রতনকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু