দেবীর সাজে ঊর্মিলার ‘তবে তাই হোক’

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৯
 
দুর্গা দেবীর সাজে দেখা যাবে লাক্স তারকা ঊর্মিলা শ্রাবন্তী করকে। ‘তবে তাই হোক’ নামে নির্মিত হয়েছে একটি খণ্ড নাটক, যেখানে এই সাজে দেখা যাবে তাকে। নাটকে সহশিল্পী হিসেবে আছেন ওমর আয়াজ অনি।
 
নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। ঊর্মিলা বলেন, ঈদ-পূজায় বিশেষ কিছু নাটক নির্মিত হয়। সেগুলোতে কাজ করতে সবসময়ই ভালো লাগে। আসছে দুর্গাপূজা উপলক্ষেও কিছু কাজ করা হবে। তারমধ্যে শেষ হয়েছে ‘তবে তাই হোক’ নামের নাটকটি। আশা করছি এটি ভালো লাগবে দর্শকের।’
 
নির্মাতা জানান, ‘তবে তাই হোক’ নাটকটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত। অনির চরিত্রটি একজন চিত্রকরের। বিশ্বভারতী থেকে পড়াশোনা করে এসেছেন তিনি। আর ঊর্মিলাকে দেখা যাবে এখানে গৃহশিক্ষিকার ভূমিকায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনটিভিতে প্রচার হবে ‘তবে তাই হোক’।
 
ইত্তেফাক/আনিসুর