রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো রেকর্ড মূল্যে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) গিযে প্রথম মৌসুমের শুরুতেই অস্বস্তিতে পড়েছেন নেইমার। পেনাল্টি শট নেওয়াকে কেন্দ্র করে নতুন সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। নেইমার-কাভানির এই দ্বন্দ্বকে ইগোর লড়াই হিসেবে অভিহিত করছে ব্রাজিলিয়ান মিডিয়া।
লিয়নের বিপক্ষে রবিবার রাতে লিগ-ওয়ান ম্যাচে নেইমারকে পেনাল্টি নিতে দেননি উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। এই নিয়ে ফুটবল বিশ্ব এখন রীতিমতো সরগরম। স্থানীয় এক গণমাধ্যম লিখছে ২০ আগস্ট নাকি অভিষেক ম্যাচেই নেইমার কাভানি বিবাদ হয়। ব্রাজিলের আরেকটি দৈনিক বলছে, এই দ্বন্দ্ব নেইমারকে নেতৃত্বে নিয়ে এসেছে। তাতে এটাও প্রমাণিত হযেছে কাভানির সঙ্গে ব্রাজিল তারকার বুঝাপরাটা খুব ভাল হচ্ছে না।
লিগ-ওয়ানের ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় ব্রাজিলের এক টিভি উপস্থাপক বলেছেন, নেইমারের ঝুঁকি হলো তার সতীর্থ ‘স্বার্থপরের মতো খেলছে’। স্থানীয় গ্লোবস্পোর্টস এই ঘটনাকে বলছে ‘ইগোর দ্বন্দ্ব’।
ইত্তেফাক/কেআই
