বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যায় মঞ্চায়িত হবে নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশাহ ও বানেছা পরী’। দক্ষিণাঞ্চলের লোকগাথা অবলম্বনে পালাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন হূদি হক।
সেই সঙ্গে বানেছা পরী চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজেই। বিশ্বিং বাদশার চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প। প্রায় ৫০ জনের একটি দল এ নাটকে কাজ করছেন।
নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহ্যাব। সঙ্গীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম এবং আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।
ইত্তেফাক/আনিসুর
