নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মঙ্গলবার ভোরে ঝড়ের কবলে পড়ে ৪ জেলের মৃত্যু হয়েছে। এ সময় ২ জনকে জীবিত উদ্ধার করেন এলাকাবাসী।
মৃতরা হলেন- উপজেলার নলেরচর চৌধুরী গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদ উদ্দিন (২৫), আদর্শ গ্রামের নজরুলের ছেলে কামরুল (১৮), ভুট্টোর ছেলে সম্পদ (১২) এবং হেলাল উদ্দিনের ছেলে রাকিব (১৬)।
পুলিশ জানায়, উপজেলার জনতা বাজার ঘাটে নোঙ্গর করা অবস্থায় মাছ ধরার ট্রলারটিতে ৬জন জেলে ঘুমাচ্ছিলেন। এসময় প্রচণ্ড জোয়ারের তোড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়। তবে দুইজন বেঁচে যান।
তারা হলেন- মাঝি সম্পদ (২৫) এবং মহিউদ্দিন (২৮)। তারা তীরে আসলে এলাকাবাসী তাদের উদ্ধার করেন।
হাতিয়া থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। সব প্রত্রিুয়া শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
