কাউখালী উপজেলায় যৌথ অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলার সন্ধ্যা ও কচাঁ নদীতে মঙ্গলবার ভোরে অভিযান চালানো হয়।
জানা যায়, মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশ সন্ধ্যা ও কচাঁ নদীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। জব্দ করা জাল কাউখালী লঞ্চ ঘাটের কাছে একটি মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার ফণি ভুষণ পাল, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান হারুন প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
