লালপুরে চাল মজুদের অপরাধে ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৯
অবৈধভাবে চাল মজুদের অপরাধে মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারের চাল ব্যবসায়ী চান্দু মিয়াকে (৫০) এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী মেজিস্ট্রেট মর্তুজা খানের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার ৭টি গুদামে থাকা ১শ মে. টন (২ হাজার বস্তা) চাল জব্দ করা হয়। চান্দু মিয়া গোপালপুর পৌর এলাকার আজিমুদ্দিনের পুত্র।
 
জানা গেছে, নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা খান ও র‌্যাব-৫ সিপিসি নাটোর-২ এর এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে আজ মঙ্গলবার গোপালপুর বাজারের খুচরা চালের দোকান সুমন ট্রেডার্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সুমন ট্রেডার্সের মালিক চাল ব্যবসায়ী চান্দু মিয়াকে আটক করে তার ৭টি গুদামে থাকা ১শ মে. টন চাল জব্দ করে এবং ভ্রাম্যমাণ আদালত চান্দু মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়। 
 
ইত্তেফাক/এমআই