মাধবপুরের গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমা।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, দুর্নীতির সাথে কোন আপোষ নেই। দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তরুন সমাজকে শপথ নিতে হবে দুর্নীতির বিরুদ্ধে। সমাজের মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলতে হবে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদক উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, অধ্যক্ষ আলী আজগর, অধ্যক্ষ মোহন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী,দুদক মাধবপুর উপজেলা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল, প্রধান শিক্ষক এনামুল হক। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবরিনা জেরিন, শাকিব আহম্মেদ প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম এবং সাংবাদিক কাউছার আহম্মেদ।
