সাতক্ষীরায় পুলিশের নির্যাতনে মাদ্রাসা সুপার নিহতের ঘটনায় দুই এসআইসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিহত মাদ্রাসা সুপার মাও. সাঈদুর রহমানের ভাই বজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
বিচারক হাবিবুল্লাহ মাহমুদ মামলাটি আমলে নিয়ে পিবিআই খুলনাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- সাতক্ষীরা সদর থানার এসআই আসাদুজ্জামান, এসআই পাইক দেলোয়ার, এএসআই সুমন হাসান, এএসআই আশরাফুজ্জামানসহ অজ্ঞাত আরো ২ জন।
ইত্তেফাক/ আরকেজি
