নেশার টাকার জন্য বিক্রি হওয়া সন্তান ৬ মাস পর উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:১১
 
শ্রীপুরে নেশার টাকার জন্য বিক্রি করা সন্তান ছয় মাস পর গতকাল মঙ্গলবার উদ্ধার হয়েছে। এ ঘটনায় পালিত বাবা-মা ও জন্মদাতা পিতাকে আটক করেছে পুলিশ। শ্রীপুর থানা পুলিশ ময়মনসিংহর ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
জানা গেছে, মাওনার চকপাড়া গ্রামের সারোয়ার হোসেন সজিবের সঙ্গে সিংগারদীঘি কাওরান বাজার গ্রামের মাছুমা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক পুত্র সন্তান জন্ম নেয়। ১ মাস ১৮ দিনের মাথায় নেশাগ্রস্ত শিশুর বাবা ভালুকার মজিবুর রহমানের কাছে ২৮ হাজার টাকায় তাকে বিক্রি করে দেয়। 
 
বিক্রিত শিশুর পালিত পিতা তার নাম রাখেন আলিফ। শিশুর গর্ভধারিণী মা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করলে শিশুর পালিত পিতা-মাতা ও জন্মদাতা পিতাকে আটক করে। শ্রীপুর থানার এসআই কায়সার আহম্মেদ জানান, আটক তিনজন ও উদ্ধারকৃত শিশুকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আনিসুর