মিয়ানমারে সেনা অভিযান বন্ধ ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৪
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারে অবশ্যই সেনা অভিযান বন্ধ করতে হবে। তিনি নিরাপদে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতেও মিয়ানমারের প্রতি আহবান জানান। গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেন।
 
গুতেরেস বলেন, রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দুর্যোগপ্রবণ এলাকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সাবেক প্রধান গুতেরেস শরণার্থী প্রসঙ্গে বলেন, শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের যখন প্রতারিত ও বলির পাঠা হতে দেখি এবং নির্বাচনে সুবিধা অর্জনের জন্য রাজনৈতিক নেতাদের যখন তাদের ব্যবহার করতে দেখি তখন খুব খারাপ লাগে।
 
তিনি রোহিঙ্গাদের দু:খ-দুর্দশার বিষয়ে জোর দিতে মিয়ানমারের প্রতি আহবান জানান। তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ওপর নজর রেখেছিলেন বলেও জানান। এএফপি।
 
ইত্তেফাক/সেতু