আদিতমারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৫
 
আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাতের উদ্যোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
 
বুধবার দুপুরে আদিতমারী বুড়িরবাজার নামক স্থানে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, চিড়া,,ভোজ্য তেল, খাবার স্যালাইনসহ আট ধরনের খাবার দেয়া হয়।
 
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার ইস্পাতের ডিলার মেসার্স আব্দুল হাকিম এর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল হাকিম, আনোয়ার ইস্পাতের ম্যানেজার (উত্তরবঙ্গ) মো. মনোয়ার হোসেন, সহকারী ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সুলাইমান হোসেন, প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি সুলতান হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/জামান