বায়ার্নে রদ্রিগেজের প্রথম গোল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৮
ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে রীতিমতো বিস্ময সৃষ্টি করেছিলেন কলম্বিয়ান তরুণ ফুটবল তারকা হামেস রদ্রিগেজ। এরপর পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। তবে বিশ্বকাপের এই বিস্ময় রিয়ালে সেভাবে জ্বলে ওঠতে পারেননি। তাই রদ্রিগেজকে বায়ার্নের কাছে এবার লোনে বিক্রি করে দিয়েছে রিয়াল। সেই কলম্বিয়ান ফুটবলার এবার বায়ার্নে প্রথম গোলের দেখা পেলেন।
 
মঙ্গলবার রাতে শাল্কের বিপক্ষে প্রথম গোল করেছেন রদ্রিগেজ। সেই সুবাদে বায়ার্ন ম্যাচ জিতেছে ৩-০ গোলে। বুন্দেস লিগার এই ম্যাচে পেনাল্টি থেকে গোলের সূচনা করেছিলেন পোলিশ ফুটবল তারকা রবার্ট লেভানডোস্কি। ২৫ মিনিটে প্রথম গোল করেন তিনি। এর চার মিনিটের ব্যবধানে গোল করেন রদ্রিগেজ। ফ্রান্সের মিডফিল্ডার কোরেন্টিন টোলিসোর পাস থেকে গোল করেন তিনি। শেষ গোলটি করেন আর্তোরো ভিদাল।
IMG0
এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে ওঠে এসেছে বায়ার্ন মিউনিখ। এক ম্যাচ কম খেলে বরুসিয়া ডর্টমুন্ড ১০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আজ রাতে তারা খেলবে হাম্বুর্গারের বিপক্ষে।
 
ইত্তেফাক/কেআই