রাজবাড়ীর পাংশায় পাঁচ চাউল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে পৌর শহরের চাউল বাজারে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এসময় রাজবাড়ী নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিবের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে দোকানে থাকা চাউল কেনার রশিদ, রেজিস্টার খাতা, দোকানে মূল্য তালিকা এবং প্রতিষ্ঠানের নামকরন টানানো না থাকায় অমল কুমার কুণ্ডু, মো. তুহিন মণ্ডল, সুকুমার কুণ্ডু, বিকাশ কুণ্ডু ও তপন কুমার নামে পাঁচ ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/কেকে
