পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের যাত্রা শুরু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২২
 
অবশেষে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের যাত্রা শুরু হলো। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-৩ এ সংক্রান্ত ইউনিট অনুমোদন লাভ করে।
 
দীর্ঘদিন ধরে পুলিশের দাবি ছিল এন্টি টেরোরিজম ইউনিট চালু করার। প্রাথমিকভাবে একজন অতিরিক্ত আইজিপিকে প্রধান করে ৫৮১ সদস্যের এই ইউনিট অনুমোদন লাভ করেছে।
 
ইত্তেফাক/এএম।