বাগেরহাটে ১৫ জেলে অপহরণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২১
 
বাগেরহাটের  শরণখোলা উপজেলার চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের শৌলা ও তাম্বুলবুনিয়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে ১৫জন জেলেকে অপহরণ করা হয়েছে।
 
বনদস্যু ‘বড়ভাই ও সুমন’ বাহিনী ওই দুই এলাকা থেকে তাদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে গেছে। বনবিভাগ ও মৎস্য ব্যবসায়ীরা এ তথ্য নিশ্চিত করেছে।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খবর পেয়ে সুন্দরবনের কচিখালী, সুপতি, কোকিলমনি স্টেশনের কোস্টগার্ড সদস্যদের জেলে উদ্ধারে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি