রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার চাপাবাড়ি গ্রামের খয়ের মিয়ার ছেলে তাজ মিয়া (৪০) ও গুর্জিপাড়া গ্রামের মৃত মবারক মিয়ার ছেলে সাজু মিয়া (৪২)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, তারা মিয়া ও সাজু মিয়া মোটরসাইকেলযোগে রংপুর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীর ফতেপুর নামকস্থানে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদেরকে থাক্কা দেয়। এতে তারা চাকায় পিষ্ট হয়ে মারা যান।
বড় দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ আরকেজি
