মোহনগঞ্জে ৪০০ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩৮

নেত্রকোনার মোহনগঞ্জে ৪ গ্রামের  ৪’শ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গ্রামগুলি হলো, তেথুলিয়া ইউনিয়নের জৈনপুর, ভাটাপাড়া, কেন্দুয়া ও আব্দুল্লাপুর।

এই সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু  বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, নেত্রকোনা -৪ আসনের এমপি রেবেকা মমিন।

এ উপলক্ষে বুধবার জৈনপুর হাইস্কুল মাঠে এক আলোচনা সভায় পল্লী বিদুতের ডিজিএম মোঃ আক্তারুজ্জামান লস্করের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদের সঞ্চালনায় অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ পৌর মেয়র  অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, পল্লী বিদুতের জিএম  মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মো. রেজাউল করীম, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ, কাজী হাবিবুর রহমান, আব্দুল হান্নান রতন, কাজল সরকার, মোতাহার হোসেন চৌধুরী প্রমুখ।

ইত্তেফাক/নূহু