বান্দরবানে ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৮
 
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরো ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
 
ত্রাণবাহী ট্রাকটি নাইক্ষ্যংছড়ির রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে স্থানীয় চাকঢালা মাদরাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজন উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
 
 
ইত্তেফাক/জামান