সৌদি বাদশাহর কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন ট্রাম্প

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৬
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর ছিলো সৌদি আরব। সফরে তিনি ব্যাপক উপহার পেয়েছেন সৌদি বাদশাহ সালমানের কাছ থেকে। জানা গেছে, বাদশাহর দেওয়া এক গাদা উপহারের মধ্যে ছিলো বিভিন্ন ধরনের তলোয়ার, ছুরি, চামড়ার তৈরি বুলেট রাখার বেল্ট, কোমরে আগ্নেয়াস্ত্র রাখার হোলস্টার, সোনার কারুকার্যময় পোশাক, মাথায় ব্যবহারের অনেকগুলো স্কার্ফসহ আরব ঐতিহ্যবাহী গার্মেন্ট, চামড়ার জুতো, পারফিউম ও শিল্পকর্ম। 
IMG0
আরাবিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলী শিহাবী বলছেন, উপহারগুলো খুব বেশি বিলাসী নয়। আগে মধ্যপ্রাচ্যের শাসকরা চোখ ধাঁধানো দ্রব্যাদি যেমন দামী ঘড়ি, স্বর্ণালংকার উপহার হিসেবে দিতো। এখন আসলে স্থানীয় সংস্কৃতি কিংবা হাতে তৈরি ঐতিহ্যমন্ডিত শিল্পকর্ম দেওয়া হয়।
IMG1
প্রেসিডেন্ট চাইলেই তার মন মতো উপহারগুলো নিজের কাছে রাখতে বা শিল্পকর্মগুলো তার অফিস বা বাসার দেয়ালে টাঙ্গাতে পারবেন না। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী বিদেশি সরকারের কাছ থেকে পাওয়া ৩৯০ ডলারের বেশি মূল্যমানের কোনো উপহার নিজের কাছে রাখতে পারেন না যুক্তরাষ্ট্রেরর সরকারের কেউ। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু