কুড়িগ্রামের ফুলবাড়ীর ধরলা নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের তিন কিলোমিটার ভাটিতে পাটেশ্বরী এলাকায় ধরলা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় নিহতের বাড়িতে খবর দেন। পরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন। নিহত ব্যক্তির নাম আবুবক্কর মিয়া(৫০)। তিনি উপজেলার কবিরমামুদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার অন্যান্যদের সাথে ধরলা নদীতে মাছ শিকারে যান আবুবক্কর। উপজেলার বড়ভিটা ইউনিয়নের কলাখাওয়া ঘাট এলাকায় জালসহ সাঁতরিয়ে নদী পাড় হওয়ার সময় প্রবল স্রোতে ডুবে যান তিনি। ঘটনার তিন দিন পর তার লাশ ভেসে উঠে। ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
