এবার ত্রিপুরায় সাংবাদিককে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৫
ভারতের বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের পর এবার ত্রিপুরা রাজ্যে আরেক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম শান্তনু ভৌমিক (২৮)। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরার মান্দায়য়ে ওই ঘটনা ঘটে।
 
জানা গেছে, গতকাল গণমুক্তি পরিষদের একটি সমাবেশ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে। বুধবার সকাল থেকে মান্দায়য়ে জমায়েত হয় ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ তুইপ্রার (আইপিএফটি) সমর্থকরা। পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয়। এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় সাংবাদিকদের। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সেই ‘নির্দেশ’ না মেনে মোবাইল ক্যামেরায় ছবি তুলছিলেন শান্তনু। দুপুর ১টা নাগাদ তাকে ঘিরে ফেলে কয়েক জন আইপিএফটি সমর্থক। অভিযোগ, লাঠি দিয়ে মারধর করা হয়। পরে রাস্তায় ফেলে ধারালো অস্ত্রে কোপানো হয় তাকে। 
IMG0
এরপর, রক্তাক্ত সাংবাদিককে মান্দায় স্টেডিয়ামের পিছনে ফেলে রাখা হয়। বিকেলের দিকে পুলিশ শান্তনুকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে সংঘর্ষের ঘটনাঢ এখনো সেখানে টহল দিচ্ছে নিরাপত্তাবাহিনী। দ্য হিন্দু।
 
ইত্তেফাক/সেতু