আইএসের হাবিজা ঘাঁটি দখলে অভিযান শুরু করছে ইরাক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৬
ইরাকে ইসলামিক স্টেট গ্রুপের অবশিষ্ট দুই ঘাঁটির একটি হাবিজার দখল নিতে সেনাবাহিনী অভিযান শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এ ঘোষণা দেন।
 
এক বিবৃতিতে বলা হয়, আমরা হাবিজাকে জঙ্গি মুক্ত করার প্রথম ধাপের অভিযান শুরুর ঘোষণা করছি। ইরাকের সকল ভূ-খণ্ড মুক্ত করার এবং বিভিন্ন জঙ্গি গ্রুপকে নির্মূলে আমাদের জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ অভিযান শুরু করা হচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির