কুড়িগ্রামের রৌমারীতে সংসদ সদস্য মো. রুহুল আমিন (জেপি)বৃহস্পতিবার গণসংযোগ ও পথসভা করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জানা যায়, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন বৃহস্পতিবার রৌমারী উপজেলার টালুয়ারচর, বাগুয়ারচর, বানছারচর, বাইটকামারী এলাকায় গণসংযোগ করেন । পরে পথসভার আয়োজন করা হয়। এতে তিনি অংশগ্রহণ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা জেপির সভাপতি ও শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, সাধারণ সম্পাদক মোজাফর হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক মাস্টার, চরশৌলমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুদরুতউল্লাহ, পাখিউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান দুলাল প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
