গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শুক্কুরী বেগম (৪২) নামে ওই বন্দির মৃত্যু হয়।
তিনি মাদক মামলায় গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার হলে পরদিন কারাগারে পাঠানো হয়।
শুক্কুরী ছিলেন কুমিল্লার লাকসাম থানার গাজীর মোড়া এলাকার আয়দার আলীর স্ত্রী। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় সপরিবার বসবাস করতেন।
কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, শুক্কুরী ডায়াবেটিসসহ হৃদরোগে ভুগছিলেন। বুধবার রাত ৮টার দিকে বুকে ব্যথার কথা বললে প্রথমে তাকে কারা হাসপাতালে, পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, শুক্কুরী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইত্তেফাক/ আরকেজি
