গাজীপুরে পাঁচ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত চাল ব্যবসায়ীরা হলেন- হাজী স্টোরের মালিক মোহাম্মদ আলী, মারুফ স্টোরের মালিক রাকিবুল হাসান, রায়হান স্টোরের মালিক মো. রায়হান, রাজাবাড়ি স্টোরের মালিক স্বপন চন্দ্র ঘোষ ও আফজাল স্টোরের মালিক আমান উল্লাহ আমান।
গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রত্যেক ব্যবসায়ীকে ১০ টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/ আরকেজি
