বেনাপোল স্থলবন্দরে আমদানি রফতানি বাণিজ্যে গতিশীলতা বাড়াতে ও পণ্য যানজট কমাতে ৪ কোটি টাকা ব্যয়ে কেনা একটি আধুনিক ক্রেন উদ্বোধন করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম ক্রেনটির কার্যক্রম উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, সহকারী পরিচালক মেহেদী হাসান, সিবিআই নেতা মনির হোসেন মজুমদার, সিস লজিস্টিত লি. ইকুপমেন্ট পরিচালক হাফিজুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
