নোয়াখালীর হাতিয়ার দক্ষিণ বোয়ালিয়া গ্রামে ইয়াছমিন বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে ইয়াছমিনের স্বামী রালেশ উদ্দিন পলাতক রয়েছে।
ইয়াছমিনের বাবা বেলায়েত হোসেনের অভিযোগ করেন, ৮ বছর আগে রাশেল উদ্দিনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে রাশেল তার মেয়েকে মারধর করতো। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে মারধর করা হয়। মেয়ের মৃত্যু হলে তার লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয় এবং ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে রাশেল প্রচার করে।
হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানান, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাবা অভিযোগ করছেন তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বামী রাশেল পলাতক রয়েছে। লাশ ময়না তদেন্তর জন্য শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ আরকেজি
