হারিকেন মারিয়ার আঘাতে ডমিনিকায় নিহত ১৫

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪১
 
শক্তিশালী হারিকেন মারিয়ার আঘাতে ডমিনিকায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। নিখোঁজ হয়েছে ২০ জনের বেশি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট গণমাধ্যমকে একথা জানিয়েছেন।IMG0
 
তিনি বলেছেন, মারিয়া যে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে তাতে যে শয়ে শয়ে মানুষ মারা যায়নি সেটা একটা ‘মিরাকল’। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যাটাগরি ৪ মাত্রার এই হারিকেনটি দ্বীপে আছড়ে পড়ে। বিবিসি
 
ইত্তেফাক/এমআর