মহেশপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৫
 
ঝিনাইদহের মহেশপুর উপজেলার হামিদপুর গ্রামে পানিতে ডুবে ভাই-বোন মারা গেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হচ্ছে, ওই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মাধুরি ( ৮ ) ও  ছেলে মাহবুব ( ৫ )।
 
মহেশপুর থানার ওসি আহমেদ কবির চৌধুরী জানান, নিহত ভাই-বোন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় তারা পুকুরে পড়ে ডুবে যায়। তাদের উদ্ধার করে সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান