ভারতের ছোঁড়া গুলিতে ৬ বেসামরিক নাগরিক নিহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪১
পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার বলেছে দেশটির পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলীয় সীমানায় ভারতীয়দের ছোঁড়া গুলিতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর সিনহুয়ার।
 
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, চাপ্পার, হারপাল ও চরওয়া সেক্টরে বৃহস্পতিবারের ওই গোলাগুলিতে আহত হয়েছে নারী ও শিশুসহ আরো ২৬ জন। নিহতের মধ্যে চারজনই নারী। বাসস।
 
ইত্তেফাক/রেজা