এনটিভিতে নতুন ধারাবাহিক ‘যখন কখনো’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৯
 
আজ থেকে এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘যখন কখনো’। সপ্তাহের প্রতি শনি ও রবিবার রাত ৮টা ২০ মিনিটে এটি প্রচার হবে। সোহান খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন।
 
অভিনয়ে ফেরদৌসী রহমান, আবুল হায়াত, দিলারা জামান, আফরোজা বানু, জাকিয়া বারী মম, প্রভা, মৌসুমী হামিদ, প্রসূন আজাদ, নিসা, সামিয়া, ইন্তেখাব দিনার, রওনক হাসান, আজাদ আবুল কালাম, মারজুক রাসেল, মনোজ কুমার প্রমুখ।
 
গল্পে দেখা যাবে, মিসেস রহমান উচ্চবংশীয় মহিলা। তার স্বামী মারা গেছেন। অতিন রহমান ও রাতিন রহমান তার দুই ছেলে। আতিন একটা অ্যাড ফার্মে চাকরি করে আর রাতিন ভার্সিটিতে পড়ে। একটি অতিপ্রাকৃত ঘটনার পরিপ্রেক্ষিতে রাতিন ভাসির্টি যাচ্ছে না প্রায় দুই মাস। এ নিয়ে শুরু হয় মহাঝামেলা। আরেকটি পরিবার মেহেরাব উদ্দিনের।
 
এ পরিবারের প্রধান ও ক্ষমতাধর মানুষটি হলেন আমেনা বেগম, তিনি অন্ধ। তার দুই ছেলে। মেহেরাব উদ্দিন আর আসাদ উদ্দিন। মেহেরাব অল্পতেই রেগে যান।আসাদ উদ্দিনের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু তিনি বিয়ে করতে নারাজ। এ নিয়ে এই পরিবারটিতেও শুরু হয় নানা ঝামেলা।
 
ইত্তেফাক/আনিসুর