রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্ব চর আফড়া এলাকা থেকে ওয়ান শুটারগান ও একটি কার্তুজসহ কাদের কাজী (৫৮) নামে চরমপন্থি দলের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে চরমপন্থির সদস্য কাদেরকে গ্রেফতার করা হয়। কাদের পূর্ব চর আফড়া এলাকার মৃত বকস কাজীর ছেলে। নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা দলের একজন সক্রিয় সদস্য।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম এর নির্দেশনায় শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চর আফড়া এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/জামান
